Posts

Showing posts with the label ঐতিহ্য

রমজান হোক পুনর্জাগরণের মাস

Image
 “রমজান হোক পুনর্জাগরণের মাস” ------------------------------------------- হাসাল আল ফিরদৌস  প্রচন্ড খরা শেষে বৃষ্টির আহ্বান নিয়ে ছুটে আসা শীতল বাতাস যেমন, রমজানের আহ্বানও যেন ঠিক তেমন। অথবা রুক্ষ মাটিতে বৃষ্টির অবাধ্য ফোঁটার ছোঁয়ায় সৃষ্টি হওয়া সোঁদা ঘ্রাণের মতো। রমজান এমন এক আধ্যাত্মিক সময়কাল, যে সময়ে গোটা মুসলিম উম্মাহর অন্তরে রুহানি বাতাস বইতে থাকে। সেহরি-ইফতারের আমেজ, তারাবিহ, ইফতারির ঘ্রাণ, রহমত-বরকত-মাগফিরাতের সওগাত, সৌহার্দ্য-সম্প্রীতির নতুন খুশবু মিলেমিশে জান্নাতি এক অনুভূতি প্রবাহিত হতে থাকে প্রতিটি মুসলিমের অন্তরে, যা শুধুই অনুভবের। আর এ অনুভূতির দাবিতেই কেবল সকল বাহ্যিকতার ঊর্ধ্বে গিয়ে প্রতিটি রুহানি অন্তর পারে আরেকটি অন্তরের কাছে ‘পুনর্জাগরণ’ এর অনুভূতিকে পৌঁছে দিতে। সর্বশ্রেষ্ঠ সভ্যতার পূর্বপুরুষগণ আমাদের সে শিক্ষাই দিয়ে গেছেন। আমরা যদি সে শিক্ষার ইতিহাসকে পর্যালোচনা করি, তবে সুস্পষ্ট দেখতে পাই– • রমজান ‘انشاء الأخلاق’ এর মাসঃ মুসলিম উম্মাহর পতনের অন্যতম প্রধান কারণ ‘আখলাকী পতন’। রাষ্ট্রীয় আখলাক থেকে শুরু করে ব্যক্তিগত আখলাক পর্যন্ত সকল ক্ষেত্রেই এ সংকট ফুটে উঠে...

ফিলিস্তিনের শহর ও স্থাপত্য।

Image
ফিলিস্তিনের শহর ও স্থাপত্য। সংকলক- জুনায়েদ হোসাইন সেক্রেটারি জেনারেল, বায়তুল মাকদিস ফাউন্ডেশন ------------------------------------------------------------------------ ফিলিস্তিন নাম শুনলেই আমাদের চোখের পর্দায় ভেসে আসে এক যুদ্ধবিদ্ধস্ত জনপদের নাম। যেখান থেকে শুধু বন্দুক ও বোমা বারুদের শব্দই শুনা যায়। তবে একটি শহর তো এভাবে গঠিত হতে পারে না। সে শহরে থাকতে পারে অত্যাধুনিক হোটেল, জাঁকজমক এপার্টম্যান্ট, সবুজে ঘেরা খেলার মাঠ, দামী রেস্টুরেন্ট, বিশ্বের নামী দামী সব ব্র্যান্ডের অথরাইজড শপ নিয়ে অত্যাধুনিক শপিং সেন্টার দ্বারা সুসজ্জিত শহর যে ফিলিস্তিনের মত দেশে থাকতে পারে তা অনেকের কাছেই অকল্পনীয়। ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের দক্ষিণাংশের একটি ভূখণ্ড, যা ভূমধ্যসাগর ও জর্ডান নদীর মাঝে অবস্থিত। এশিয়া, ইউরোপ ও আফ্রিকা এই তিন মহাদেশের জন্যই একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানে রয়েছে ফিলিস্তিন। ভৌগোলিক অবস্থান ও দুটি প্রধান ধর্মের সূতিকাগার হওয়ায় স্বভাবতই ফিলিস্তিন নামক ভূখণ্ডটির রয়েছে ধর্ম, সংস্কৃতি, বাণিজ্য ও রাজনীতির এক দীর্ঘ ও আলোড়ন সৃষ্টিকারী ইতিহাস। আদিকাল থেকে আজ পর্যন্ত ফিলিস্তিনের এই সম্পূর্ণ ভূ...